বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় মাথাভাঙ্গা নদী থেকে কোমর ও বাঁধ অপসারণ

  • আপলোড তারিখঃ ২৩-০৪-২০২৫ ইং
দামুড়হুদায় মাথাভাঙ্গা নদী থেকে কোমর ও বাঁধ অপসারণ


দামুড়হুদায় মাথাভাঙ্গা নদী থেকে ৩টি কোমর ও ১টি বাঁধ অপসারণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত বাস্তুপুর গ্রাম সংলগ্ন মাথাভাঙ্গা নদী থেকে এসব অবৈধ কোমর ও বাঁধ অপসারণ করে উপজেলা প্রশাসন।
সরজমিনে জানা গেছে, দামুড়হুদা উপজেলার মাথাভাঙ্গা নদীতে বিভিন্ন স্থানে অবৈধভাবে কোমর ও বাঁধ নির্মাণ করায় নদীর স্বাভাবিক নব্যতা হারাচ্ছে। নদীতে বিভিন্ন স্থানে অবৈধভাবে কোমর ও বাঁধ নির্মাণ করে দেশীয় ছোট বড় সব ধরনের মাছ শিকার করা হচ্ছে। পাশাপাশি নদী তার স্বাভাবিক নব্যতা হারাচ্ছে। সংবাদ পেয়ে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান ও উপজেলা মৎস্য অফিসার মো. বিল্লাল হোসেনের নেতৃত্বে ৩টি কোমর ও একটি বাঁধ অপসারণ করা হয়। এঘটনায় স্থানীয় সাধারণ মানুষ উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানাই।
কোমর ও বাঁধ অপসারণ শেষে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার ভূমি কে এইচ তাসফিকুর রহমান বলেন, ‘আমরা বিভিন্ন মাধ্যমে সংবাদ পেয়েছি যে মাথাভাঙ্গা নদীতে অবৈধভাবে কোমর ও বাঁধ নির্মাণ করা হয়েছে। মাথাভাঙ্গা নদীতে অবৈধ কার্যক্রম যেগুলো আমাদের নদীর গতিবিধি ও স্বাভাবিক কার্যক্রম বাধা প্রদান করে সেগুলো জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক আমরা সেগুলো অপসারণ করব। নদীর স্বাভাবিক নব্যতা ফেরাতে অবৈধ ৩টি কোমর ও একটি বাঁধ অপসারণ করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। অভিযানে সহযোগিতা করেন দামুড়হুদা মডেল থানার এসআই সবুজসহ পুলিশের একটি দল ।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল