বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের কৃষক ও নারীদের মাঝে সেলাই মেশিন ও স্প্রে মেশিন বিতরণ

  • আপলোড তারিখঃ ২৩-০৪-২০২৫ ইং
পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের কৃষক ও নারীদের মাঝে সেলাই মেশিন ও স্প্রে মেশিন বিতরণ

দর্শনার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের উদ্যোগে প্রান্তিক কৃষক ও দুস্থ অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় ২০২৪-২৫ অর্থবছরের উপজেলা উন্নয়ন পরিষদ তহবিল ও এডিপি প্রকল্পের আওতায় গৃহিত সেলাই মেশিন ও স্প্রে মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র। তিনি পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৪৪ জন কৃষককে স্প্রে মেশিন ও ১৬ জন দুস্থ-অসহায় নারীকে সেলাই মেশিন বিতরণ করেন।
এসময় ইউএনও বক্তব্যে বলেন, ‘দামুড়হুদা উপজেলাকে সার্বিক দিক থেকে উন্নয়ন করতে হবে। খুলনা বিভাগের মধ্যে দামুড়হুদা উপজেলা ৬ষ্ঠ অবস্থানে রয়েছে। আমরা জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা, রাস্তাঘাটসহ অবকাঠামোর উন্নয়ন করে শ্রেষ্ঠ উপজেলায় যেতে চাই। আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি সকলের সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল্লাহ শফি, সাধারণ সম্পাদক আজিবর রহমান, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন জামায়াতের আমির শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারী আবু বক্কর, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের হিসাবরক্ষক ও কম্পিউটার ম্যান ফিরোজ আহম্মেদ।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল