বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

খেলোয়াড়দের মাঝে দর্শনা থানার ওসির ক্রীড়া সামগ্রী বিতরণ

  • আপলোড তারিখঃ ২৩-০৪-২০২৫ ইং
খেলোয়াড়দের মাঝে দর্শনা থানার ওসির ক্রীড়া সামগ্রী বিতরণ

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শহীদ তিতুমীর রামনগর যুবসংঘ ও কেরুজ ক্লাব মাঠের ফুটবল খেলেয়াড়দের মাঝে ফুটবল ও দাবা সেট উপহার দিয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় খেলার মাঠে উপস্থিত হয়ে তিনি এ খেলা-সামগ্রী বিতরণ করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন এসআই মাসুদুর রহমান, এসআই আরিফুল ইসলাম, এসআই ইমরান হাসানসহ পুলিশ সদস্যরা।

রামাযুস-এর পক্ষে একটি ফুটবল ও দাবা সেট বুঝে নেন উপদেষ্টা লুৎফর রহমান ও জাহান আলী, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ও কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন। এছাড়া দর্শনা ক্লাব মাঠের বেশকিছু খেলোয়ারদের মধ্যে একটি ফুটবল ও দাবা সেট তুলে দেন শহীদ তিতুমীর। এসময় তিনি উপস্থিত সকলের উদ্দেশে বলেন, মাদক মুক্ত দর্শনা গড়া ও যুবসমাজকে খেলাধুলায় মনোনিবেশ করার লক্ষে তিনি এ ধরণের উদ্যোগ নিয়েছেন বলে জানান। এছাড়া ভবিষতের কথা চিন্তা করে এবং মোবাইল ফোন থেকে দূরে থেকে অবসরে দাবা খেলার জন্য সকলকে তিনি আহ্বান জানান।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল