বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার প্রতিপক্ষের হামলায় আহত আরিফের অবস্থা সংকটাপন্ন

  • আপলোড তারিখঃ ২৩-০৪-২০২৫ ইং
চুয়াডাঙ্গার প্রতিপক্ষের হামলায় আহত আরিফের অবস্থা সংকটাপন্ন

বড়শলুয়ায় ভুট্টা কাটার ৫০০ টাকা নিয়ে গত ২০ এপ্রিল রাতে দুই যুবকের মধ্যকার কথা-কাটাকাটিকে কেন্দ্র করে হামলায় হাত আরিফের অবস্থা সংকটাপন্ন। রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় দুই দিন পার হলেও তার ফেরেনি জ্ঞান। বেঁচে থাকলেও নষ্ট হতে পারে তার বাম চোখ। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির চিকিৎসা খরচ মেটাতে হিমশিম খাচ্ছে পরিবার। এ ঘটনায় আহত আরিফের ভাইয়ের ছেলে আক্তার হোসেন বাদী হয়ে দর্শনা থানায় একটি অভিযোগ দায়ের করলে দর্শনা থানা-পুলিশ বাবু নামে একজনকে আটক করেছে।
জানা গেছে, গত ২০ এপ্রিল রাতে বড়শলুয়ার বেনাগাড়ি মোড়ে মাঝেরপাড়ার আরিফ হোসেনের ছেলে তামিম ও একই পাড়ার হাসানের ছেলে রনির ভুট্টা কাটার হাজিরা ৫০০ টাকা নিয়ে কথা-কাটাকাটি হয়। এ ঘটনার বিষয়ে আরিফ হোসেন মীমাংসার উদ্দেশ্যে হাসানের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় পথিমধ্যে ছাত্তার মিয়ার বাড়ির সমানের বটতলায় আগে থেকে দেশীয় অস্ত্র নিয়ে সংবদ্ধভাবে ওঁৎ পেতে থাকা রনির বাবা একই গ্রামের মনি কসাইয়ের ছেলে হাসান, হোসেন, ছেলে, রনি, মনি কসাই, সাইদ, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহের, মহি উদ্দিনের ছেলে বাবু ও আশাদুলসহ অজ্ঞাতনামা প্রায় ১৫ জন আরিফ হোসেনের ওপর অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে।
পরে স্থানীয়রা আরিফ হোসেনকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। তবে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। গত দুইদিন সেখানে চিকিৎসাধীন আছে আরিফ। আরিফের ভাতিজা রকিবুল ইসলাম বলেন, গত দুইদিনে তার জ্ঞান ফেরেনি। চিকিৎসারা জানিয়েছে তার অবস্থা খুবই সংকটাপন্ন। যদিও এ যাত্রায় বেচে ফেরে তবে চিরতরে নষ্ট হতে পারে বাম চোখ।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও তিতুদহ ক্যাম্পের ইনচার্জ এসআই শামসুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, বাকী আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালানো হচ্ছে।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল