ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের ২০২৫-২০২৬ সেশনের নতুন কমিটি পুনর্গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবাল বিকেল সাড়ে ৫টায় ইউনিয়নের চন্ডিপুরে অনুষ্ঠিত সভায় এ কমিটির ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার সহসভাপতি আবু হানিফ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মুফতি ওমর ফারুক সাহেব।
প্রধান অতিথি আবু হানিফ পদ্মবিলা ইউনিয়নের বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করে শুরা সদস্যদের পরামর্শে মো. শাহজাহান আলীকে সভাপতি ও মো. ওমর ফারুককে সেক্রেটারি করে ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সাইদুর রহমান ও মো. লুৎফর রহমান, জয়েন্ট সেক্রেটারি মো. আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, প্রচার ও দাওয়াহ সম্পাদক হারুণ মুন্সি, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, অর্থ প্রকাশনা সম্পাদক মিলন হোসেন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস মুন্সি, কৃষি ও শ্রমবিষয়ক সম্পাদক হোসেন আলী, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক নিজাম উদ্দীন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আহসান হাবীব, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক নিজাম উদ্দীন কমান্ডার, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম, সদস্য আজিজুল হক, মো. গাজীরউদ্দীন ও ইব্রাহিম হোসেন। গতকাল ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখর প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মো. আশিকুল আলম সজীব এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
সমীকরণ প্রতিবেদন