শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেধাবী শিক্ষার্থী তোহা এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

  • আপলোড তারিখঃ ২৩-০৪-২০২৫ ইং
মেধাবী শিক্ষার্থী তোহা এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

স্বপ্ন ছিল দেশের উন্নয়নে অবদান রাখার। একজন দক্ষ ইঞ্জিনিয়ার হয়ে মায়ের মুখে হাসি ফোটানোর। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে চুয়াডাঙ্গার প্রতিভাবান তরুণ আল হাসিব খান তোহা আজ জীবন-মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে। চুয়াডাঙ্গা হাসপাতাল পাড়ার বাসিন্দা মরহুম আব্দুর রহমান খান মিঠুর একমাত্র ছেলে তোহা। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৬তম ব্যাচের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সে। মাত্র দুই মাস পরই তার গ্রাজুয়েশন সম্পন্ন হওয়ার কথা ছিল। ইন্টার্নশিপ চলছিল।
কিন্তু সেই তোহাই আজ দূরারোগ্য ব্লাড ক্যানসারে APL (Acute Promyelocytic Leukemia) আক্রান্ত হয়ে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। গত ৫ এপ্রিল থেকে হাসপাতালে ভর্তি থাকা তোহার শরীরে প্রতিনিয়ত কমে যাচ্ছে প্লাটিলেট। প্রতিদিনই তাকে দিতে হচ্ছে একাধিক ব্যাগ রক্ত।
চিকিৎসকদের মতে, তোহার সম্পূর্ণ সুস্থতার জন্য প্রয়োজন এখনও প্রায় ৪০ লাখ টাকা, যা এই পরিবারটির পক্ষে জোগাড় করা অসম্ভব। ইতোমধ্যে তার চিকিৎসার জন্য অনেক টাকা ব্যয় হয়ে গেছে। তার মা নিজেও দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। ছেলের এই বিপদের তাই মায়ের কাছে এতদিন গোপন রাখা হয়েছিল। কিন্তু এখন জানার পর থেকে মানসিকভাবে প্রচুর ভেঙে পড়েছেন তিনি। অনেকটা হয়ে পড়েছেন বাকরুদ্ধ, নির্বিকার।
তোহার একটি বড় বোন রয়েছে, তিনি বিবাহিত। এছাড়া পরিবারের অন্যান্য আত্মীয়-স্বজন সার্বক্ষণিক তোহার পাশে থাকলেও অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে তোহার চিকিৎসাতে পুরোপুরি ভাবে সাহায্য করতে পারছে না। তোহার স্বপ্ন, তার মায়ের আশা, তার পরিবারের ভবিষ্যৎ সবকিছু এখন সমাজের বিত্তবানদের তথা সকলের সম্মিলিত সাহায্যের ওপর নির্ভর করছে।
তোহার জন্য সাহায্য পাঠানোর ঠিকানা:
অ্যাকাউন্টের তথ্য:

Md. Maruf Hossain

The City Bank Ltd

A/C: 2302484260001

Md. Maruf Hossain

AB Bank PLC

A/C: 1111243712300

Bkash/Nagad: 01716200906



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল