মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন বলেছেন, ‘একটি নতুন বাংলাদেশে প্রবেশ করেছেন। ড. ইউনুস সাহেবসহ অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে বাংলাদেশের জনগণ। তোমাদের দীর্ঘমেয়াদী বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দেয়নি বাংলাদেশের জনগণ। উনাদের কাজ একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে দেওয়া। যে পরিবেশে বাংলাদেশের জনগণ তাদের ভোট অধিকার প্রয়োগ করে, তাদের আগামী দিনের সংসদ নির্বাচিত করবেন। তাদের ক্ষমতা বসানো। তোমাদের কাজ হচ্ছে একটি নির্বাচিত সরকারের হাতে যৌক্তিকভাবে ক্ষমতা হস্তান্তর করা।’

গতকাল সোমবার দুপুরে হাড়াভাঙ্গা এইচবি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে কাজিপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সভাপতি রেজাউল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ, আব্দুল আওয়াল, আফজাল হোসেন কালু, জেলা যুবদলের সম্পাদক কাউসার আলী, গাংনী পৌর যুবদলের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন জেলা যুবদলের সহসভাপতি আব্দাল হক।
এদিকে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের আদলে কাজিপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে ভোটাভুটির মাধ্যমে সভাপতি নির্বাচিত হন সাহাবুদ্দিন এবং সম্পাদক মাসুদ রানা। গতকাল সোমবার দুপুরে হাড়াভাঙ্গা এইচবি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়নের ৯টি ওয়ার্ড কমিটির সদস্যদের সরাসরি ভোটে তারা নির্বাচিত হয়।
সমীকরণ প্রতিবেদন