শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুর সীমান্তে আটক কিশোরকে ফেরত দিল বিএসএফ

  • আপলোড তারিখঃ ২১-০৪-২০২৫ ইং
মহেশপুর সীমান্তে আটক কিশোরকে ফেরত দিল বিএসএফ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটককৃত এক বাংলাদেশি কিশোরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় মহেশপুরের পলিয়ানপুর সীমান্তে বিওপি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে তাকে ফেরত আনা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, মো. মিজানুর রহমান (১৬) নামের ওই কিশোর গতকাল সোমবার ভোরে সীমান্ত অতিক্রমের সময় ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ তাকে আটক করে। পরে বিএসএফের আহ্বানে বিজিবির পলিয়ানপুর বিওপি এবং বিএসএফের সুন্দর ক্যাম্পের মধ্যে সীমান্ত পিলার ৬০/২৯-আর এর নিকটে পতাকা বৈঠকের আয়োজন করা হয়।
বিজিবির পক্ষ থেকে নেতৃত্ব দেন পলিয়ানপুর বিওপির কমান্ডার নায়েব সুবেদার মো. সাইফুল ইসলাম এবং বিএসএফের পক্ষে ছিলেন ইনস্পেক্টর অজিত। জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর যাচাই-বাছাই শেষে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কিশোরটিকে বিজিবির হেফাজতে নেওয়া হয়। বৈঠকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী পারস্পরিক সহযোগিতা এবং সৌহার্দ্য বজায় রেখে সীমান্ত নিরাপত্তা রক্ষায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। কিশোর মিজানুর রহমানকে “জাস্টিস অ্যান্ড কেয়ার” যশোর শাখার প্রতিনিধির নিকট সোপর্দ করার প্রক্রিয়া চলছে।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল