শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় প্রয়াত নিজাম উদ্দিন পাগলের ওফাত দিবস পালিত

  • আপলোড তারিখঃ ২১-০৪-২০২৫ ইং
আলমডাঙ্গায় প্রয়াত নিজাম উদ্দিন পাগলের ওফাত দিবস পালিত

আলমডাঙ্গায় প্রয়াত নিজাম উদ্দিন পাগলের ২৩তম ওফাত দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর সলেমান শাহ দরবার শরীফ ও প্রয়াত বিশ্বমাতা সুফিয়া পাগলীর আশ্রমে ওফাত দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ড. সালা উদ্দিন মাহবুব, আলমডাঙ্গা প্রেসক্লাবের শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক, শিক্ষক ও কবি এম জামিরুল ইসলাম খান জামিল, খাদেম মুকুল হোসেন, খাইরুল ইসলাম পাগল, হালিম পাগল, জুয়েল, আজিজুল হক, আবুল হোসেন, জসিম উদ্দিন, জাহিদুল ইসলাম, রবিউল ইসলাম, রুবেল, শামীম, ফারুক, মতি পাগল, মনুশাহ, মারুফসহ স্থানীয় সুধীজন। নিজাম উদ্দিন পাগল বাংলা ১৪০৯ বাংলা সালের ৮ বৈশাখ দুপুরের দিকে ইন্তেকাল করেন। ওই দিন রাত ৯টার দিকে সলেমান শাহ দরবার শরীফে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল