আলমডাঙ্গার রেমিট্যান্স যোদ্ধা হাসিবুল হাসান শাহীন মোল্লা দীর্ঘ বছর পর ইতালির নাগিরকত্ব পাওয়ায় নিজ গ্রামের লোকজন অভিনন্দন জানিয়েছেন। শাহীন মোল্লা আলমডাঙ্গা ডাউকি ইউনিয়নের পোয়ামারি গ্রামের বাসিন্দা। তিনি ডাউকি ইউনিয়নের সাবেক প্রেসিডেন্ট (ইউপি চেয়ারম্যান সমমর্যাদা) মৃত ইমান আলী মোল্লার নাতি ছেলে ও বেলগাছি বাজার ও পোয়ামারি প্রাইমারি স্কুল প্রতিষ্ঠাকালীন কমিটির সদস্য রফি উদ্দিন বুলু মোল্লার কনিষ্ঠপুত্র। প্রবাস জীবনে শাহীন মোল্লা সবার কাছে দোয়া চেয়েছেন। এদিকে শাহিন মোল্লা ইতালির নাগরিকত্ব পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন বেলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মোল্লা, ডাউকি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল গফুর মোল্লা, উপজেলা জাসদের সভাপতি গোলাম সরোয়ার প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন