ঝিনাইদহের মহেশপুরে কৃষক পর্যায়ে দিনব্যাপী উত্তম কৃষি চর্চার (এঅচ) সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিসের হলরুমে গতকাল সোমবার এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মহেশপুর উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে এদিন এলাকার ২৫ জন কৃষক/কৃষাণীকে প্রশিক্ষণ প্রদান করেন ঝিনাইদহ খামারবাড়ীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শষ্য) মো. আনিসুজ্জামান খান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) শিকদার মো. মোহায়মেন আব্দার, পাটনার প্রকল্পের যশোর অঞ্চলের সিনিয়র মনিটারিং অফিসার শেখ সাজ্জাদ হোসেন, মহেশপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সাবরিনা মুজাইন নাবিলা, ইমাম হোসেন জ্যোতি, উপ-সহকারী কৃষি অফিসার ফারুকুজ্জামান প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন