শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা

  • আপলোড তারিখঃ ২২-০৪-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা। গতকাল জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার সভায় বলেন, ‘জেলার প্রতিটি থানা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। হাইওয়ে ও লোকাল রাস্তায় টহল জোরদার করতে হবে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা গুজব সৃষ্টি না হয়।’ তিনি আরও বলেন, ‘অজ্ঞান পার্টি, মলম পার্টি, জাল টাকা ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধ চক্রকে দমন করতে পুলিশের তৎপরতা আরও জোরদার করতে হবে।’

এছাড়াও বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা পুলিশের মার্চ মাসের অপরাধ পর্যালোচনা নিয়ে আয়োজিত সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিয়মিত মামলার অগ্রগতি, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের পরিসংখ্যান, রাত্রিকালীন টহল, হোন্ডা মোবাইল টিমের কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) তাজরিনা সুলতানা, ডিআইও-১, ডিএসবি-র কর্মকর্তারা, জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল