শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এসএসসি পরীক্ষার্থীর অবস্থান

  • আপলোড তারিখঃ ২২-০৪-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এসএসসি পরীক্ষার্থীর অবস্থান

চুয়াডাঙ্গায় বিয়ের দাবিতে এক এসএসসি পরীক্ষার্থীর প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়ার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার বিকেলে পৌর এলাকার বুজরুকগড়গড়ি মাদরাসাপাড়ায় এ ঘটনা ঘটে। জানা যায়, গণিত পরীক্ষার পর প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে অন্যত্র বিয়ের খবর পেয়ে প্রেমিকের বাড়ির সামনে অনশনে বসে মেয়েটি। ঘটনার পর থেকেই প্রেমিক নাঈম (২১) পলাতক রয়েছেন। নাঈম বুজরুকগড়গড়ি মাদরাসাপাড়ার নয়ন আলীর ছেলে।
এদিকে, প্রেমিকের বাড়িতে মেয়েটির অবস্থান নেওয়ার খবর ছড়িয়ে পড়লে গতকাল বিকেল থেকেই উৎসুক জনতা নাঈমের বাড়ির সামনে ভিড় করে। এবং একপর্যায়ে মেয়েটিকে নাঈমের বাড়িরে ভেতরে প্রবেশ করতে সহযোগিতাও করে স্থানীয়রা। পরবর্তীতে উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, সে চুয়াডাঙ্গার দর্শনা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের বাসিন্দা এবং চলতি বছর দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল নাঈমের সঙ্গে তার। সম্প্রতি নাঈম যোগাযোগ বন্ধ করে দেয় এবং হঠাৎ করে অন্যত্র বিয়ের আয়োজনের কথা জানতে পেরে সে নাঈমের বাড়িতে অবস্থান নেয়।
এ বিষয়ে স্থানীয়রা জানান, সন্ধ্যায় নাঈমের বাড়িতে হঠাৎ হইচই শুরু হলে তারা সেখানে উপস্থিত হন এবং পুরো ঘটনার বিষয়ে জানতে পারেন। উপস্থিত জনতা মেয়েটিকে নাঈমের বাড়িতে রেখে যায়। পরে ভুক্তভোগী মেয়েটির পরিবারের সদস্যরা ঘটনাস্থলে আসে এবং আইনি সহায়তার আশায় সদর থানা পুলিশের দারস্ত হয়। এদিকে, গতকাল রাত ১২টা পর্যন্ত ভুক্তভোগী মেয়েটির পরিবারের সদস্যরা সদর থানায় অবস্থান করছিলেন।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) হোসেন আলী বলেন, ভুক্তভোগী মেয়েটির পরিবারের সদস্যরা থানায় অবস্থান করছেন। তারা দুই পরিবারের মধ্যে মীমাংসার চেষ্টা করছেন। মীমাংসা না হলে মেয়েটির পরিবার থেকে অভিযোগ দেওয়া হতে পারে। অভিযোগ পেলে থানা থেকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা অনুষ্ঠানে শরীফুজ্জামান