শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ফেনসিডিল, মদ ও দালালসহ আটক ১২

  • আপলোড তারিখঃ ২১-০৪-২০২৫ ইং
ফেনসিডিল, মদ ও দালালসহ আটক ১২

ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল, মদ, ইজিবাইকসহ মানব পাচারকারী দালাল ও কয়েকজন বাংলাদেশি নাগরিকসহ ১২ জনকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সদস্যরা। গত শনিবার ও গতকাল রোববার পৃথক অভিযানে এসব ফেনসিডিল ও মদ জব্দ করা হয়।
বিজিব সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকাল ৯টা ৪০ মিনিটে নায়েব সুবেদার মো. আব্দুস সালামের নেতৃত্বে মাইলবাড়িয়া গ্রামের মাঝিপাড়া মসজিদের সামনে কাঁচা রাস্তা থেকে মো. শহিদুল ইসলাম (৪৩) নামে একজনকে ২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক করা হয়। এর আগে গত শনিবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে হাবিলদার মো. রেজাউল করিমের নেতৃত্বে মাটিলা গ্রামের একটি পুকুর পাড় থেকে মো. হাফিজুর রহমান (৩০) নামে একজনকে ২ বোতল ভারতীয় মদ ও ২ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
এদিকে, গত শনিবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে নায়েক শ্রী সুশান্ত কুমারের নেতৃত্বে রাজাপুর গ্রামের একটি পানখেতে অভিযান চালিয়ে ৩১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এছাড়া রাত একটায় হাবিলদার মো. গোলাম মাওলার নেতৃত্বে রায়পুর গ্রামের একটি তামাকখেত থেকে ৩৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময়ও কাউকে আটক করা সম্ভব হয়নি।
অপর দিকে, গত শনিবার রাত ৭টা ৩০ মিনিটে হাবিলদার মো. শাহানুর রহমানের নেতৃত্বে নিয়মিত টহলের সময় একটি ইজিবাইকসহ মানবপাচারে সহায়তাকারী দালাল মো. মাসুদ রানা (২২)-সহ ৩ জন নারীকে আটক করা হয়। আর গতকাল রোববার সকাল ৯টা ৪০ মিনিটে নিয়মিত টহল পরিচালনার সময় মাইলবাড়িয়া গ্রামের ক্লাব মোড় এলাকা থেকে ৪ জন বাংলাদেশি নারীকে আটক করা হয়। এছাড়া গত শনিবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে মাটিলা গ্রামের একই পুকুরের পাশে নিয়মিত টহলের সময় বাংলাদেশি নাগরিক মো. ইমরান হাওলাদার (২২) ও এক শিশুকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে মহেশপুর ও জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যও থানায় জমা দেওয়া হয়েছে।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল