শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বেরসিক চোর!

  • আপলোড তারিখঃ ২১-০৪-২০২৫ ইং
বেরসিক চোর!

মোটরসাইকেল চুরির পর এক ‘বেরসিক’ চোর নিজেই মালিকের কাছে ফোন করে ১০ হাজার টাকা দাবি করেছে। টাকা দিলে মোটরসাইকেলটি ফেরত দেবে বলে জানায় সে। চোরের এমন ‘মহানুভবতা’ নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনি ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গত শনিবার রাতে মুখে মাস্ক পরা এক যুবক শহরের পাগলাকানাই এলাকার একটি বাড়ির সামনে ঘোরাফেরা করছিল। বেশ কয়েকবার পায়চারি করার পর হঠাৎ করে ঢুকে পড়ে নির্মাণাধীন ভবনে। সেখানে গ্যারেজে থাকা একটি মোটরসাইকেলের তালা মুহূর্তেই ভেঙে চুরি করে নিয়ে যায় সে। মোটরসাইকেলটির মালিক কালীগঞ্জ উপজেলার সানবান্ধা গ্রামের আজিজুর রহমানের ছেলে জাকারিয়া (২২) ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি জানান, চুরির পর অজানা একটি নম্বর থেকে ফোন করে তার কাছে ১০ হাজার টাকা দাবি করা হয়। সেই নম্বরটিও তিনি থানায় জমা দিয়েছেন।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সিসিটিভি ফুটেজ দেখে চোর শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি, যেসব নম্বর থেকে ফোন করে চুরি হওয়া মোটরসাইকেল ফেরত দেওয়ার কথা বলে টাকা দাবি করা হয়েছে, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।’



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল