শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ওয়ান শুটারগানসহ আলীম গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২১-০৪-২০২৫ ইং
আলমডাঙ্গায় ওয়ান শুটারগানসহ আলীম গ্রেপ্তার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধ অস্ত্রসহ আব্দুল আলীম (৩৫) নামের এক সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুমারী ইউনিয়নের হাড়গাড়ি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আলীম থানাধীন রাধিকাগঞ্জ গ্রামের আব্দুর রহিমের ছেলে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতি প্রস্তুতির খবর পেয়ে পুলিশের একটি দল হাড়গাড়ি থেকে কুমারীগামী রাস্তায় অভিযান চালায়। অভিযান টের পেয়ে রাস্তার পাশের একটি বাঁশবাগানের গর্তে লুকিয়ে পড়ে আব্দুল আলীম। সেই গর্ত থেকে আলিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার নিকট থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। এ বিষয়ে আলিমের বিরুদ্ধে রাতেই অস্ত্র আইনে মামলা দেয়া হয়েছে। মামলা নং- ৩০, তারিখ : ২০/০৪/২০২৫। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল আলীমকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার নিকট থেকে ওয়ান শুটারগান ও একটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল