শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সম্পাদক হামিদুলের বিদেশ সফরের জন্য দোয়া

  • আপলোড তারিখঃ ২০-০৪-২০২৫ ইং
সম্পাদক হামিদুলের বিদেশ সফরের জন্য দোয়া

আলমডাঙ্গা প্রেসক্লাবের মাসিক সভা ও ঈদ পুর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এছাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজমকে ৩ মাসের আমেরিকা সফরের জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় আলমডাঙ্গা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম। ঈদ পরবর্তী আলোচনা সভায় বক্তব্য দেন সহসভাপতি জামসিদুল হক মুনি, সহসভাপতি মাও. আবুল কাশেম, সহসভাপতি রুনু খন্দকার, যুগ্ম সম্পাদক বসিরুল আলম, কোষাধ্যক্ষ আতিক বিশ্বাস, সাহিত্য সম্পাদক রিফাজ্জেল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক জামিরুল ইসলাম, প্রচার সম্পাদক জাফর জুয়েল, আইসিটি সম্পাদক ফাহিম ফয়সাল, হাসিবুল ইসলাম, প্রমুখ।

সভায় সহসভাপতি মৌলভী আবুল কাশেম বলেন, আমাদের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম ৩ মাসের জন্য বিদেশ সফরে থাকবেন। সে কারণে আমাদের পক্ষ থেকে দোয়া ও শুভ কামনা জানাচ্ছি। সভায় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার জন্য বিভিন্ন পদে যাদের পদায়ন করা হয়েছে তাদের নিয়মিত নিউজ করতে অনুরোধ করা হয়েছে।

সভায় আরো উপস্থিত ছিলেন ধর্ম সম্পাদক কবি গোলাম রহমান চৌধুরী, সদস্য লাল্টু রহমান, হাসিবুল ইসলাম,রিফাজ্জেল হোসেন, শামীম রেজা, হাসিবুল ইসলাম, বিপ্লব হোসেন, রুহুল আমিন,আবু জাফর প্রমুখ। সভা শেষে দোয়া পরিচালনা করেন সহসভাপতি মৌলভী আবুল কাশেম।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল