শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে এসএসসি ২০০১ ব্যাচের পুনর্মিলনী

  • আপলোড তারিখঃ ২০-০৪-২০২৫ ইং
গাংনীতে এসএসসি ২০০১ ব্যাচের পুনর্মিলনী

মেহেরপুরের গাংনী উপজেলার আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ২০০১ সালের এসএসসি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
দীর্ঘ দুই যুগ পর একে অপরের সাথে সাক্ষাৎ হলে এক মনোমুগ্ধকর পরিবেশে নেয় পুনর্মিলনী অনুষ্ঠান। এসময় উপস্থিত ছিলেন আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আশাদুল হক (বিএসসি), সহকারী শিক্ষক শাহিনুজ্জামান, মাসুদুজ্জামান।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ২০০১ ব্যাচের বন্ধু গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, প্রবাসী আমিরুল ইসলাম, ব্যবসায়ী ফজলুল হক, গুলশানারা শিখা, শানঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাহফুজা খাতুন, শিক্ষক নাসিমা খাতুন, লালন।
পুনর্মিলনী অনুষ্ঠানে প্রয়াত বন্ধু সাইফুল ইসলামের স্মরণে আলোচনা সভায় বক্তব্য দেন সোনালী খতুন, মনিরুল ইসলাম, ওসমান আলী। আলোচনা সভা শেষে তার রুহের মাগফিরাত কামনা করা হয়।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল