শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ২০-০৪-২০২৫ ইং
জীবননগরে ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

জীবননগরে পুলিশের অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ সায়রা খাতুন (৪২) নামের এক নারী মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ। গত শুক্রবার বিকেলে জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাসের নেতৃত্বে এসআই রুবেল মিয়া কালা মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করেন।

পুলিশ জানায়, সায়রার শরীরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ফেনসিডিল উদ্ধার করা হয়। তিনি জীবননগরের রাজাপুর স্কুলপাড়ার মকলেছুর রহমানের স্ত্রী এবং একজন পেশাদার মাদক ব্যবসায়ী। এ ঘটনায় তার বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে গতকাল শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল