শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা সরকারি কলেজের বন্ধুজন-৮৯ ব্যাচের পুনর্মিলনী উপলক্ষে সভা

  • আপলোড তারিখঃ ২০-০৪-২০২৫ ইং
দর্শনা সরকারি কলেজের বন্ধুজন-৮৯ ব্যাচের পুনর্মিলনী উপলক্ষে সভা

দর্শনা সরকারি কলেজের বন্ধুজন-৮৯ ব্যাচের আয়োজনে বিগত ছাত্র/ছাত্রীদের পুনর্মিলনী বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দর্শনা প্রেসক্লাবে মোজাফর হোসেন ইনুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বন্ধুজন-৮৯ ব্যাচের সাধারণ সম্পাদক এরশাদুল হক কচি, অর্থ সম্পাদক প্রভাষক সাকিল হোসেন লাড্ডান।

এছাড়া উপস্থিত ছিলেন, আ সা আজাদ বিপু, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আওয়াল হোসেন, আবু সাঈদ মো. হাসান ও মনির হোসেন। সভায় সকলেই মতামত দেন বিগত দর্শনা সরকারি কলেজের সকল প্রাক্তন ছাত্র/ছাত্রীদের পুনর্মিলনীর আয়োজনের যে উদ্যোগ নেওয়া হচ্ছে, তার সাথে দর্শনা সরকারি কলেজের বন্ধুজন-৮৯ ব্যাচের সকল বন্ধুজন অংশ নেবে। তবে বন্ধুজন-৮৯ ব্যাচের নেতৃত্ব ছাত্র/ছাত্রীদের থাকতে হবে বলে দাবি করা হয়।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল