শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার হারদী ও ভাংবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের বৈঠক-গণসমাবেশ

  • আপলোড তারিখঃ ২০-০৪-২০২৫ ইং
আলমডাঙ্গার হারদী ও ভাংবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের বৈঠক-গণসমাবেশ

আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টায় এই বৈঠকের আয়োজন করা হয়। ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রাইতাল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদেরকে আল্লাহর রাসুল (সা.) এর আদর্শ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যেতে হবে। সৎ এবং যোগ্য নেতৃত্বের মাধ্যমে নিজেদের চারিত্রিক গুণাবলি দিয়ে মানুষের হৃদয় জয় করতে হবে এবং তাদের মনিকোঠায় স্থান করে নিতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য জনাব নুর মোহাম্মদ হুসাইন টিপু, জি.এ. সাংগঠনিক থানা শাখার সম্মানিত আমির আব্বাস উদ্দিন, নায়েবে আমির সেলিম রেজা, থানা সেক্রেটারি জনাব কামরুল হাসান সোহেল এবং সহকারী সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির। আরও উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন আমির ডা. নজরুল ইসলাম, মাওলানা মাসুদুর রহমান, মো. শফিউদ্দিন প্রমুখ।
এদিকে, উপজেলার হারদী ইউনিয়নে জামায়াতে ইসলামীর গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৫টায় হারদী কৃষি ক্লাব মাঠে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। হারদী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল।
বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা আইন বিষয়ক সম্পাদক দারুস সালাম, জি.এ. সাংগঠনিক থানা শাখার আমির আব্বাস উদ্দিন, নায়েবে আমির মাওলানা মনিরুদ্দিন, থানা সেক্রেটারি কামরুল হাসান সোহেল, থানা কর্মপরিষদ সদস্য মাওলানা জহুরুল ইসলাম, ফরিদ উদ্দিন ও শাহজাহান।
গণসমাবেশ পরিচালনা করেন হারদী ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আসাদুজ্জামান ওসমানী।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল