শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সভাপতি আলাউদ্দীন ও সম্পাদক হিরন-উর-রশীদ

  • আপলোড তারিখঃ ১৯-০৪-২০২৫ ইং
সভাপতি আলাউদ্দীন ও সম্পাদক হিরন-উর-রশীদ

চুয়াডাঙ্গায় অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের উনবিংশ দ্বিবার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে জাতীয়, সংগঠন ও সম্মেলন পতাকা উত্তোলনের মধ্যদিয়ে এর উদ্বোধন করা হয়। পরে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শিল্পকলা একাডেমি প্রাঙ্গন থেকে বের হয়ে শহিদ হাসান চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে শেষ হয়। পরে শিল্পকলা মুক্তমঞ্চে উদ্বোধনী সভার আয়োজন করা হয়। চুয়াডাঙ্গায় অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মালিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি থেকে বক্তব্য দেন অনুষ্ঠানের উদ্বোধক শিশু সাহিত্যিক অধ্যাপক রফিকুর রশীদ।
অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের নাট্য সম্পাদক হিরন উর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি থেকে বক্তব্য দেন নাট্য ব্যক্তিত্ব হারুন-অর-রশীদ। উদ্বোধনী মঞ্চ সঞ্চালনা করেন অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী জোয়ার্দার। পরে বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা মালোপাড়া ওয়েভ ফাউন্ডেশনের ট্রেনিং সেন্টারে দ্বিবার্ষিক সম্মেলনর দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। বেলা তিনটায় অরিন্দমের সদস্য আব্দুল মোমিন টিপু, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক, হারুন অর রশীদ, আবুল কাশেম ও মামুন মিয়া মাসুদসহ পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচনী কমিটি গঠন করা হয়।
নির্বাচন কমিটি সকলের মতামতের ভিত্তিতে মো. আলাউদ্দীনকে সভাপতি ও হিরন-উর-রশীদ শান্তকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১৪ সদস্য বিশিষ্ট দ্বিবর্ষিক কমিটি ঘোণষা করে। নতুন কমিটির অন্যান্য পদে মনোনীত হয়েছেন- সহসভাপতি বজলুর রহমান জোয়ার্দার, সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক, অর্থ-সম্পাদক আমিনুজ্জামান সুমন, নাট্য-সম্পাদক দেলোয়ার হোসাইন বাপ্পী, সাহিত্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমিতা দে, নৃত্য ও সংগীত সম্পাদক মাসুদ রানা লিটন ও সমাজসেবা সম্পাদক মজিবুল হক সোনা। কার্যকরি সদস্যরা হলেন- আলাউদ্দীন ওমর, ইয়াকুব আলী জোয়ার্দার, ইউনুস আলী শাওন, সেলিমুল হাবীব সেলিম ও মোমিন মোল্লা। বিকেল পাঁচটায় নবগঠিত দ্বিবার্ষিক কমিটির শপথ পাঠ করান অরিন্দমের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল