শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ৪

  • আপলোড তারিখঃ ১৯-০৪-২০২৫ ইং
মহেশপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ৪

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে দুইজন প্রাপ্তবয়স্ক পুরুষ, একজন নারী এবং একজন শিশু রয়েছে। গতকাল শুক্রবার রাতে মহেশপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল শুক্রবার ভোর আনুমানিক সাড়ে ৬টায় কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬১/১৪-আর থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাপাতলা গ্রামে নিয়মিত টহলের সময় ২ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- গোপালগঞ্জ জেলার সসীম গোলদারের ছেলে চিরঞ্জিত গোলদার (২৬) এবং একটি শিশু। একইদিন বেলা সাড়ে ১১টার দিকে বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/২৯-আর থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া গ্রামে অভিযান চালান হাবিলদার ফেরদৌস আলী মন্ডল। এসময় আরও দুইজনকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করা হয়। আটককৃতরা হলেন- নড়াইলের কালিয়া থানাধীন মোহাম্মদপুর গ্রামের ইমান সিকদারে ছেলে কামাল সিকদার (৩০) ও অপরজন নারী।
সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নিয়মিত টহল কার্যক্রম চলমান রয়েছে।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল