শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পাখিভ্যান চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১৮-০৪-২০২৫ ইং
পাখিভ্যান চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় পাখিভ্যান চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। গত বুধবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা শহর ও কুষ্টিয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া গ্রামের আব্দুল খাদেমের ছেলে আমিরুল ইসলাম (৪০), পোলতাডাঙ্গা গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে আনোয়ার হোসেন (৩৫), কুষ্টিয়ার মিরপুর থানার পরাগপুর মাদ্রাসাপাড়ার মৃত রুস্তম মোল্যার ছেলে ছইরদ্দিন (৪৮) ও কুষ্টিয়া সদর উপজেলার বল্লবপুর গ্রামের কাইয়ুম খাঁর ছেলে ইয়াকুব খাঁ (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার চুয়াডাঙ্গা সদর উপজেলার গোপিনাথপুর গ্রামের আক্তার হোসেনের পাখিভ্যানিট কৌশলে ছিনিয়ে নেই চোরচক্র। পাখিভ্যান ছিনিয়ে নেয়ার বিষয়ে আক্তার হোসেন বাদী হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরপরই চুয়াডাঙ্গা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। পরে বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বুধবার দিবাগত রাতেই চুয়াডাঙ্গা শহর ও আশপাশের এলাকা থেকে তিনজনকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া বল্লবপুর থেকে কাইয়ুম খাঁকে গ্রেপ্তারসহ একটি পাখিভ্যান উদ্ধার করে আসামি থানা হেফাজতে নেন।

পাখিভ্যান চোরচক্রের ৪ সদস্যকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ভুক্তভোগী ওই ভ্যানচালক বাদী হয়ে ভ্যান ছিনিয়ে নেওয়ার বিষয়ে একটি অভিযোগ কারণে। অভিযোগের পরপরই অভিযানে নেমে ওই ঘটনার সাথে জড়িতদের আটক করাসহ একটি ভ্যান উদ্ধার করে পুলিশ। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট মামলায় আটক দেখিয়ে আজ (বৃহস্পতিবার) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল