শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে ছাত্রদলের সহায়তা কেন্দ্র

  • আপলোড তারিখঃ ১৮-০৪-২০২৫ ইং
দর্শনায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে ছাত্রদলের সহায়তা কেন্দ্র

দর্শনায় দুটি এসএসসি পরীক্ষা কেন্দ্রে সহায়তা কেন্দ্র খুলেছে ছাত্রদল। দর্শনা পৌর, থানা ও দর্শনা কলেজ ছাত্রদলের উদ্যোগে বাইরে অপেক্ষমান এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য এই সহায়তা কেন্দ্র খুলেছে। সেখানে প্রচণ্ড গরমে সুপেয় খাবার পানি, ছায়াযুক্ত স্টল ও স্যালাইন পানির ব্যবস্থা করা হয়েছে।
দর্শনা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ও প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দুটি পরীক্ষা কেন্দ্র ও সহায়তা কেন্দ্র ঘুরে দেখেন। এছাড়া হলসচিব কেরু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম ও দর্শনা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাথে কথা বলে পরীক্ষার খোঁজখবর নেন। এসময় উপস্থিত ছিলেন সমন্বয় কমিটির সদস্য নাহারুল ইসলাম । সহায়তা কেন্দ্র পরিচালনায় সহায়তা করেন দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সদস্য ফরাদ হোসেন, সদস্যসচিব পলাশ হোসেন, দর্শনা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অমিও যুগ্ম আহ্বায়ক মুকিদ আহম্মেদ, আসিক, পাপ্পু, সোহেব ফজলুর রহমান, থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রিয়েল ইসলাম প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল