শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বাড়ি ভেঙে দেয়ায় খোলা আকাশের নিচে অবস্থান, মামলা করেও মেলেনি সুরাহা

  • আপলোড তারিখঃ ১৮-০৪-২০২৫ ইং
বাড়ি ভেঙে দেয়ায় খোলা আকাশের নিচে অবস্থান, মামলা করেও মেলেনি সুরাহা

বসতভিটা ফিরে পাওয়া ও বসতভিটা থেকে জোরপূর্বক উচ্ছেদের প্রতিবাদ এবং ন্যায়বিচারের দাবিতে জীবননগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনশন কর্মসূচি পালন করেছে উপজেলার হাসাদাহের সেই পরিবার। গত মঙ্গলবার ভুক্তভোগী পরিবারসহ প্রতিবেশী ৫০-৬০ জন জীবননগর উপজেলা নির্বাহী অফিসারের অফিসের সামনে অনশন কর্মসূচি পালন করেন।
ভুক্তভোগী মমিনুর রহমান বলেন, ‘আমি গরিব এবং খুবই অসহায়। আমার বসতভিটা কেনার মতো কোনো অর্থ-সম্পদ নেই। আমি চায়ের দোকান করে খায়। এই জমির প্রকৃত মালিক আমার ফুফু মোমেনা খাতুন। আমি তার ভাইয়ের ছেলে হিসেবে এই জমিতে দীর্ঘ ২০-২৫ যাবত আমার স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করে আসছিলাম। তবে সম্প্রতি একই গ্রামের বসবাসকারী মৃত আহাম্মদ আলীর ছেলে মমিন উদ্দিন ওই জমির মালিকানা দাবি করলে বিষয়টি নিয়ে গ্রামবাসীর মাধ্যমে সমাধান করার চেষ্টা করেও তা আর সম্ভব হয়নি। এমতাস্থায় আমি ন্যায়বিচারের আশায় চুয়াডাঙ্গা আমলি আদালতে একটি মামলা দায়ের করি, যার নম্বর ২৪৫/২৫। মামলা চলমান থাকলেও আমার প্রতিপক্ষ মমিন উদ্দিন ও তার ছেলেরা স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতার মাধ্যমে আমাকে আমার বসতভিটা থেকে জোরপূর্বক উচ্ছেদ করে দেয়। আমি বর্তমানে আমার প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছি।’
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসলামের কাছে মামলার বিষয়য়ে জানতে চাইলে তিনি জানান, মামলাটি তদন্তপূর্বক ন্যায় বিচার করার চেষ্টা করা হবে। অপর দিকে, মৃত আহাম্মদ আলীর ছেলে মমিন উদ্দিনের সাথে কথা বললে তিনি বলেন, ‘আমি এই জমির মালিক। ওরা আমার জমিতে বসবাস করছিল। আমি আমার জমি তাদের নিকট হতে বের করে নিয়েছি।’
স্থানীয় গ্রামবাসী জানান, তারা দীর্ঘ ১৫-২০ বছর দেখে আসছেন রহিম বক্সের ছেলে মমিন এই জমিতে বসবাস করে আসছে। এখন আবার এই সমস্যা শুনতে পাচ্ছেন। তারা এর একটা সঠিক বিচার দাবি করেছেন।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল