শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পরিচ্ছন্ন পৌরসভা গড়তে কালীগঞ্জে ডাস্টবিন বিতরণ

  • আপলোড তারিখঃ ১৮-০৪-২০২৫ ইং
পরিচ্ছন্ন পৌরসভা গড়তে কালীগঞ্জে ডাস্টবিন বিতরণ

শহরকে ময়লা ও দুর্গন্ধ মুক্ত রাখতে ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার গুরুত্বপূর্ণ ১৩টি স্থানে গতকাল বৃহস্পতিবার পৌর কর্তৃপক্ষ ময়লা ফেলার জন্য ১৬টি প্লাস্টিকের ডাস্টবিন স্থাপন করেছে। এর মাধ্যমে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে পারবে পৌরবাসী। ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাহমুদ হোসেন বলেন, আগে যত্রতত্র পৌরসভার মধ্যে ময়লা ফেলতে হতো। এখন নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলার ব্যবস্থা হলো।

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার দেদারুল আলম জানান, পৌরসভাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে আমাদের এই উদ্যোগ। প্রথম অবস্থায় আমরা অল্পকিছু জায়গায় দিয়েছি, যেটা পর্যায়ক্রমে প্রয়োজন মতো সব জায়গায় দেওয়া হবে। পৌর এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখার দায়িত্ব আপনার, আমার সকলের। পৌরসভার সকল নাগরিক ও ব্যবসায়ীদের পরিচ্ছন্নতা রক্ষায় এগিয়ে আসারও অনুরোধ জানান তিনি।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল