শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে হার পাওয়ার প্রকল্পের ল্যাপটপ বিতরণ

  • আপলোড তারিখঃ ১৮-০৪-২০২৫ ইং
মেহেরপুরে হার পাওয়ার প্রকল্পের ল্যাপটপ বিতরণ

আইসিটি মন্ত্রণালয়ের উদ্যোগে হার পাওয়ার প্রকল্প মহিলা কল সেন্টার এজেন্ট ব্যাচের ল্যাপটপ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে মেহেরপুর দারুল উলুম আহমদিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাপটপ বিতরণ করেন। মেহেরপুর সদর উপজেলা সহকারী প্রোগ্রামার সুব্রত কুমার বিশ্বাসের সভাপতিত্বে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন প্রশিক্ষণার্থী জান্নাতুল ফেরদৌস, সোনিয়া আক্তার। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়। ৬ মাসের প্রশিক্ষণে মোট ২৫ জন অংশগ্রহণ করে।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল