শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে পিএফজির পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৮-০৪-২০২৫ ইং
মেহেরপুরে পিএফজির পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত

মেহেরপুর পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার প্রেসক্লাবের হলরুমে এফসিডওর অর্থায়নে, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়। পিএফজি সমন্বয়কারি মুজাহিদ আল মুন্নার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের সভাপতি ও পিস অ্যাম্বাসেডর সায়্যেদাতুন্নেসা নয়ন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও পিস অ্যাম্বাসেডর আজমল হোসেন মিণ্টু, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দীন, সাবেক কাউন্সিলার রোকসানা কামাল রুনু, বাংলাদেশ কংগ্রেসের মো. আল মাসুম, অ্যাডভোকেট আমানুল্লাহ আমান, বিএনপি নেতা আব্দুস সাত্তার মুক্তা, জাতীয় পার্টির মামলত হোসেন ও পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি সঞ্জিত পাল বাপ্পি প্রমুখ।
দি হাঙ্গার প্রজেক্টের লক্ষ্য ও উদ্দেশ্য এবং পিএফজির গঠনতন্ত্র নিয়ে আলোচনা করেন আঞ্চলিক সমন্বয়কারী মো. খোরশেদ আলম। এমআইপিএস প্রকল্পের বিস্তারিত এবং পরবর্তী পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়িত কৌশল বিষয়ে উপস্থাপন করেন এলাকা সমন্বয়কারী এস.এম. রাজু জবেদ। পিএফজির সমন্বয়কারী মো. আশরাফুজ্জামান বিভিন্ন রেজ্যুলেশন ও সামষ্টিক কর্মসূচি উপস্থাপন করেন এবং পরবর্তী পরিকল্পনা প্রণয়ন করা হয়। এসময় আন্ত:ধর্মীয় সংলাপ, পৌরসভা কেন্দ্রিক পিস ইভেন্ট ও পিএফবিটি প্রশিক্ষণের বিষয়ে কমিটি নির্ধারণ করা হয়।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল