শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুর ও জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে মাদক উদ্ধার

  • আপলোড তারিখঃ ১৭-০৪-২০২৫ ইং
মহেশপুর ও জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে মাদক উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর ও ঝিনাইদহের মহেশপুর সীমান্তে গত মঙ্গলবার ও গতকাল বুধবার অভিযানে ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮ বিজিবি)। একই সঙ্গে সীমান্ত পারাপারের সময় নারী ও শিশুসহ ২৪ বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি। উদ্ধারকৃত মাদক ও আটক ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থার জন্য মহেশপুর ও জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬০/১১৭-আর থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্যামকুড় গ্রামের মাঠ থেকে হাবিলদার মো. মনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এর আগে রাত ১০টা ৪৫ মিনিটে নিমতলা বিওপির রাঙ্গেরপোতা গ্রামের একটি ভুট্টা খেত থেকে ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে নায়েব সুবেদার মো. একরামুল হকের নেতৃত্বাধীন দল।

একই দিন রাত ৯টা ৩০ মিনিটে মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ গয়েশপুর গ্রামের একটি আমবাগান থেকে ১১৫ বোতল ভারতীয় মদ ও ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে সুবেদার মো. আতিয়ার রহমানের নেতৃত্বে পরিচালিত টিম। এছাড়া গতকাল বুধবার ভোর ৪টা ৩০ মিনিটে বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ পিপুলবাড়িয়া গ্রামের ধানখেতের পাশে কাঁচা রাস্তা থেকে নারী ও শিশুসহ মোট ১৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে ৬ জন নারী ও ৩ শিশু রয়েছে। তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়

এদিকে, একই দিনে ভোর ৬টা ৪০ মিনিটে খোশালপুর গ্রামের আমবাগান থেকে রনি শেখসহ ৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। এর আগের রাত ৯টা ২০ মিনিটে শ্যামকুড় বিওপির অধীনে মাইলবাড়িয়া গ্রামের মাঝিপাড়া মসজিদের সামনে থেকে ৩ জনকে আটক করা হয়, যাদের মধ্যে ২ জন নারী। এর আগে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ চাপাতলা গ্রামের রাস্তা থেকে ৩ জন নারীকে আটক করা হয়।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল