শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় গলায় ফাঁস দিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহ-ত্যা

  • আপলোড তারিখঃ ১৭-০৪-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় গলায় ফাঁস দিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহ-ত্যা

চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড়ে লামিয়া খাতুন (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে প্রতিবেশীরা তার ঝুলন্ত দেহ দেখতে পায়। নিহত লামিয়া দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার সৌদি প্রবাসী বীনা খাতুনের মেয়ে ও চুয়াডাঙ্গা রাহেলা খাতুন বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় লাশ দাফনের অনুমতি দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে দক্ষিণপাড়ার নিজ বাসায় লামিয়াকে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পান তার খালার ছেলে তানজিল (৭)। তার চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে লামিয়াকে উদ্ধার করে দ্রুত নিচে নামায়। কিন্তু তার আাগেই লামিয়ার মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, লামিয়ার মা বিনা ৭-৮ মাস আগে সৌদি আরবে গেছেন। লামিয়া দক্ষিণপাড়ায় তার খালা মেঘলী খাতুনের বাড়িতে থাকতো। লামিয়ার পিতা ৭ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় স্ত্রীকে ছেড়ে চলে যান। ছোটবেলা থেকেই খালার বাড়িতেই তার বড় হওয়া। কী কারণে সে আত্মহত্যা করেছে, সে বিষয়ে কেউ কিছুই বলতে পারছে না।
লামিয়ার খালা মেঘলী বলেন, ‘সকাল ১০টায় যখন আমি বাড়ি থেকে বের হয়, লামিয়া নিজ ঘরে ঘুমিয়ে ছিল। বেলা ১১টার দিকে খবর পাই লামিয়া গলায় ফাঁস দিয়েছে। বাড়ি ফিরে দেখি লামিয়া আর নেই।’ তিনি জানান, মঙ্গলবার ইংরেজি পরীক্ষা দিয়ে এসেছে সে। বৃহস্পতিবারের পরীক্ষার প্রস্তুতিও সে নিচ্ছেলো। এর মধ্যে তার কী হলো, তা কেউ জানে না। প্রতিবেশী শাহজাহান বলেন, মেয়েটি শান্ত স্বভাবের ছিল। আগেরদিন সকালে খুব স্বাভাবিকভাবেই সে এসএসসি পরীক্ষা দিতে গিয়েছিল। আমরা ভাবতেও পারিনি এমন কিছু ঘটবে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ করা হয়নি। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এদিকে, গতকাল এশার নামাজের পর জানাজা শেষে দৌলদতিয়াড় দক্ষিণপাড়া কবরস্থানে তার লামিয়ার লাশের দাফনকার্য সম্পন্ন করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত মেয়ের মৃত্যুর খবর পেয়ে দেশে ফেরার চেষ্টা করছিলেন মা বিনা।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল