চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদক বিরোধী অভিযানে ২০ পিস মাদকদ্রব্য প্যাথেডিনসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল বুধবার বেলা একটায় চুয়াডাঙ্গা সদর থানাধীন দৌলতদিয়াড় নতুন ব্রিজ সংলগ্ন সর্দ্দারপাড়া সড়কে অভিযান চালিয়ে রিপন মিয়াকে (৪৫) আটক করা হয়। আটক রিপন আলমডাঙ্গার আসমানখালী নানবার গ্রামের ইউনুস মিয়ার ছেলে। গতকাল জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানা গেছে, জেলা পুলিশের মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ নেন জেলা ডিবি পুলিশের এসআই তোরগুল হাসান সোহাগ, এএসআই আবু আল ইমরান ও এএসআই মামুনুর রহমান এই অভিযান পরিচালনা করেন। অভিযানে রিপনের হেফাজত থেকে ২০ পিস প্যাথেডিন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সমীকরণ প্রতিবেদন