শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে মাদক সেবন করায় একজনের ২৫ দিনের জেল

  • আপলোড তারিখঃ ১৬-০৪-২০২৫ ইং
মেহেরপুরে মাদক সেবন করায় একজনের ২৫ দিনের জেল

মেহেরপুরে মাদক সেবন করে বিরক্তিকর আচরণ করায় ইবনে মিজানুর রহমান নামের এক জনকে ২৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইবনে মিজানুর রহমানকে ২৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। ইবনে মিজান মেহেরপুর শহরের মল্লিক পাড়ার বদিউজ্জামান তরুণের ছেলে।

জানা গেছে, ইবনে মিজানুর রহমান মাদক সেবন করে বিরক্তিকর আচরণ করায় মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তাকে আটক করা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদক সেবন করে বিরক্তিকর আচরণ করার দোষ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় ২৫ দিনের কারাদণ্ডাদেশ দেন।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল