সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে চেক জালিয়াতি মামলায় সাংবাদিকের জেল-জরিমানা

  • আপলোড তারিখঃ ১০-০৪-২০২৫ ইং
মেহেরপুরে চেক জালিয়াতি মামলায় সাংবাদিকের জেল-জরিমানা

মেহেরপুরে চেক জালিয়াতি মামলায় আফসারুল হাসান সুমনকে (সুমন সাংবাদিক) এক বছরের কারাদণ্ড ও ৯৫ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার বিকেলে মেহেরপুর যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক এমদাদুল হক এ রায় দেন। সাজাপ্রাপ্ত সুমন মেহেরপুর শহরের বড় বাজার এলাকার আনারুল ইসলামের ছেলে।

জানা গেছে, সুমন ২০২৩ সালের ২০ আগস্ট ব্যবসায়িক লেনদেনের সূত্র ধরে মেহেরপুর শহরের সরকারি বালিকা উচ্চবিদ্যালয় পাড়ার ফারুক হোসেনের ছেলে হাসানুল মারুফের ৯৫ হাজার ৩৮৭ টাকা পাওনা বাবদ রূপালী ব্যাংক শাখার একটি চেক প্রদান করেন। পরে ওই চেকের অনুকূলে কোনো টাকা না থাকায় চেকটি ডিজঅনার করা হয়। পরে হাসানুল মারুফ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত আফসারুল হাসান সুমনকে এক বছরের কারাদণ্ড ও চেকের সমপরিমাণ ৯৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষে এপিপি মখলেছুর রহমান খান স্বপন এবং আসামি পক্ষে রথ সোভা মন্ডল কৌশলী ছিলেন। সাজাপ্রাপ্ত সুমন পলাতক রয়েছেন।



কমেন্ট বক্স
notebook

গার্মেন্টস বন্ধ হলে দেশ অস্তিত্ব সংকটে পড়বে