‘এ’ ক্যাটাগরির জুলাই যোদ্ধার আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজ উপস্থিত থেকে মেহেরপুরের গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রামের শফিউল ইসলামের ছেলে রাজিব আহম্মেদের হাতে ২ লাখ টাকা চেক প্রদান করেন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)তরিকুল ইসলাম, (রাজস্ব) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুম মনির, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ, যুগ্ম আহ্বায়ক তামিম ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সমীকরণ প্রতিবেদন