মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ একজন আটক

  • আপলোড তারিখঃ ০৭-০৪-২০২৫ ইং
দর্শনায় ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ একজন আটক

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ মাদক বিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ হাবিবুর রহমান (৪০) নামের এক মাদক কারবারি আটক হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে দর্শনা থানাধীন আনোয়ারপুর হঠাৎপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসামি হঠাৎপাড়ার আবুল কালামের ছেলে।

জানা গেছে, গতকাল সকালে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের এসআই তোরগুল হাসান সোহাগ সঙ্গীয় ফোর্সসহ দর্শনা থানাধীন আনোয়ারপুর হঠাৎপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় বাবুলের চায়ের দোকানের সামনে থেকে হাবিবুর রহমানকে আটক করা হলে তার নিকট থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার হয়। গতকালই তার বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে তেল নিয়ে বিবাদ, বৈষম্যবিরোধী কর্মীকে পিটিয়ে হত্যার জেরে