বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ঘোষিত প্রক্রিয়ায় দলের পুনর্গঠন জাতীয় ও স্থানীয় পর্যায়ে সকল চ্যালেঞ্জ মোকাবিলায় দলকে সক্ষমতা অর্জনের প্রত্যয়ে আমঝুপি ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটার দিকে মেহেরপুর সদর উপজেলা আমঝুপি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আমঝুপি সরকারি বালক প্রাথমিক বিদ্যালয় এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মী সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ কে খায়রুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন।
তিনি বলেন, ‘আপনারা নির্যাতন সহ্য করেছেন, জুলুম সহ্য করেছেন কেন? কীসের জন্য সহ্য করেছেন? বাংলাদেশে একটি সুষ্ঠু সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য, সুষ্ঠু রাষ্ট্রীয় ব্যবস্থা কায়েম করার জন্য, বাংলাদেশের হারানো গণতন্ত্রকে পুনরুদ্ধার করে বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। আজকে আমরা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে নতুন বাংলাদেশ পুনর্গঠনের চেষ্টা করছি। এ ক্ষেত্রেও আপনাদের সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন।’
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. কামরুল হাসান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ ও জেলা বিএনপির সদস্য মো. ওমর ফারুক লিটন। কর্মী সমাবেশে অনুষ্ঠানে মেহেরপুর সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাসিবুজ্জামান স্বপনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলমগীর খান সাতু, হাফিজুর রহমান হাফি, মোছা. রোমানা আহম্মদ, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন প্রমুখ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিণ্টু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কাওছার আলী, জেলা জাসাসের সদস্যসচিব বাকাবিল্লাহ, জেলা যুবদলের সহসভাপতি আনিসুল হক লাভলু, জেলা ছাত্রদলের সহসভাপতি নাহিদ মাহবুব সানি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব, মুজিবনগর উপজেলা যুবদলের সদস্যসচিব আনোরুল ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইলিয়াস হোসেন, জেলা জিয়া মঞ্চের সদস্যসচিব মনিরুল ইসলাম মনি, জেলা যুবদলের সহসভাপতি এস এ খান শিল্টু, সাবেক কাউন্সিলর আব্দুর রহিম, জেলা মহিলা দলের সহসভাপতি ছাবিহা সুলতানা, আব্দুল লতিফ, মশিউল আলম দিপু আবুল হাশেম, নাহিদ আহমেদ হাফিজুর রহমান সৌরভ মোস্তাক রাজা, জনি প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন