শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় জামায়াতের নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২০-০২-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় জামায়াতের নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামী’র নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি জহুরুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন সহকারী সেক্রেটারি মখলেছুর রহমান।

সমাবেশে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনে দলটির মনোনীত প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সদর উপজেলা আমির মাওলানা বিলাল হোসাইন, সদর সেক্রেটারি গোলাম রসুল ও চুয়াডাঙ্গা পৌর সেক্রেটারি মোস্তফা কামাল। এছাড়া আরও উপস্থিত ছিলেন শংকরচন্দ্র ইউনিয়ন আমীর মাওলানা আশাদুল হক, মাখালডাঙ্গা ইউনিয়ন আমির মাওলানা মহসিন আলী, সদর উপজেলা ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুম বিল্লাহ এবং সদর যুব বিভাগের সেক্রেটারি আশির উদ্দিন ইমরান প্রমুখ।



কমেন্ট বক্স