শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ও মুজিবনগরে ‘অপারেশন ডেভিল হান্ট’

  • আপলোড তারিখঃ ২০-০২-২০২৫ ইং
চুয়াডাঙ্গা ও মুজিবনগরে ‘অপারেশন ডেভিল হান্ট’

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে। অভিযানে চুয়াডাঙ্গা সদর থানা ও মেহেরপুরের মুজিবনগর থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতাসহ বিভিন্ন মামলার ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সংশ্লিষ্ট থানা সূত্রে এ তথ্য জানা গেছে।

বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গতকল বুধবার শহরতলীর দৌলতদিয়াড় এলাকা থেকে ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাপ্পি রহমানকে (৩৮) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাপ্পি চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় মাঝেরপাড়ার মৃত বিশারত মিয়ার ছেলে।

``

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার উপপরিদর্শক (এসআই) শরীয়তুল্লাহ-এর নেতৃত্বে একদল পুলিশ দৌলতদিয়াড় মাঝেরপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বাপ্পি রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (আজ) তাকে আদালতে সোপর্দ করা হবে।’

এদিকে, মুজিবনগর থানার পুলিশ বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন উপজেলার বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন (৫৭), মানিকনগর গ্রামের নজরুল ইসলাম (৪০) ও মাহাবুব ইসলাম (২৫), তারানগর গ্রামের শওকত ঘরামী (৬৫), ইব্রাহীম ঘরামী (৬০), শাহ জামাল (৫৮) এবং দুলু ঘরামী (৭০)।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, গ্রেপ্তারদের মধ্যে ৩ জনের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, আর বাকি ৪ জন বিভিন্ন অপরাধে সম্পৃক্ত। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।



কমেন্ট বক্স