শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গায় জাতীয় নাগরিক কমিটি গঠন

  • আপলোড তারিখঃ ১৮-০২-২০২৫ ইং
চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গায় জাতীয় নাগরিক কমিটি গঠন

জাতীয় নাগরিক কমিটি চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা শাখার প্রতিনিধি কমিটি অনুমোদন দেয়া হয়েছে। গতকাল সোমবার রাতে জাতীয় নাগরিক কমিটির নাসীরুদ্দিন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত পত্রে এই কমিটির অনুমোদন দেয়া হয়। জুলাই-২৪ ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ পরিবার, আহত আন্দোলনকারীর সমন্বয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৫৬ সদস্য ও আলমডাঙ্গা উপজেলায় ১৮৫ সদস্য প্রতিনিধি কমিটি গঠিত হয়েছে।

চুয়াডাঙ্গা সদর উপজেলা কমিটিতে স্থান পাওয়া সদস্যদের মধ্যে অন্যতম হলেন- খাজা আমিরুল বাশার বিপ্লব, মো. আমীর হোসেন সুমীর, মো. গোলাম সরোয়ার (ছোটন), বেবী নাজনিন, মো. নূরে আরাফাত, মোছা, ঊনজিলা খাতুন, মোছা. রহিমা বেগম, মো. সাঈদ শেখ, মো. সজল রহমান, শেখ ফরিদ আহমেদ, মো. আবু সাদিক, নাহিদ হাসান, মো. আবুল কালাম, মিজার, বাবু, শাহীন কাওসার, অ্যাড. সোওরাব, হাসানুজ্জামান নয়ন, মনিরুজ্জামান, অ্যাড. বদরউদ্দীন, আমীর হোনে শফি, মোছা. নাজমা, মো. নাছির উদ্দিন, মোছা. নাছরিন বিবি, মো. তাহাব আলীসহ ৫৬ জন সদস্য।

আলমডাঙ্গা উপজেলা কমিটিতে স্থান পাওয়া সদস্যদের মধ্যে অন্যতম হলেন- মো. শামিম রেজা, মো. বারেব আলী, মো. বকুল মিয়া, মো. চাঁদতারা, মো. মিজনা আলী, মোছা. রত্না খাতুন, মো. কামাল হোসেন, জালাল উদ্দিন, শরিয়ত আলী, মো. নাদ্দু আলী, মো. সুকজান আলী, মোছা. টুনি খাতুন, মো. আনারুল হক, মিনারুল ইসলাম, নাজমুল হক, নাজমা খাতুন, আক্কাস আলী, মোছা. নেমেলা খাতুন, আমিরুল ইসলাম, মোছা. কাজলি খাতুন, খাইরুল ইসলাম, নাজমা খাতুন, আকাশ আলী, রফিকুল ইসলাম, মোছা. মুরশিদা খাতুনসহ ১৮৫ জন সদস্য।



কমেন্ট বক্স