ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুলালমুন্দিয়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে গিয়ে শফি উদ্দীন (৫৫) নামে এক পেঁয়াজ ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফি উদ্দীন ঝিনাইদহের শৈলকূপা উপজেলার হড়রা গ্রামের গোলাম সরওয়ারের ছেলে। দুর্ঘটনায় আহত হয়েছেন মোহাম্মদ উলফাত (৪০) নামে আরও এক ব্যবসায়ী।
বারোবাজার হাইওয়ে থানার অফিসারা ইনচার্জ (ওসি) মহসীন হোসেন জানান, সকালে গ্রাম থেকে মোটরসাইকেলে করে ওই দুই ব্যবসায়ী যশোর যাচ্ছিলেন। কালীগঞ্জ-যশোর মহাসড়কের দুলালমুন্দিয়া এলাকায় পৌঁছালে তারা মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে পড়েন। এতে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক শফি উদ্দীনকে মৃত ঘোষণা করেন। আহত মোহাম্মদ উলফাতকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সমীকরণ প্রতিবেদন