আলমডাঙ্গা থেকে প্রচারিত অনলাইন চ্যানেল এসএফ টিভির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। গতকাল রোববার বেলা ১১টায় আলমডাঙ্গা লায়লা কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এসএফ টিভির সম্পাদক নাজমুল হক শাওনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর আমির শফিউল আলম বকুল, আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক খন্দকার আবদুল্লাহ আল মামুন, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম ও আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাহিদ হাসান।
এসএফ টিভির বার্তা সম্পাদক মীর রোকনুজ্জামানের উপস্থাপনায় স্বাগত বক্তব্য দেন এসএফ টিভির প্রতিষ্ঠাতা পরিচালক এম সঞ্জু আহমেদ। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং চ্যানেলটির আরও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য শুভকামনা জানানো হয়।
সমীকরণ প্রতিবেদন