শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে বসন্ত বরণে জমজমাট পিঠা উৎসব

  • আপলোড তারিখঃ ১৭-০২-২০২৫ ইং
ঝিনাইদহে বসন্ত বরণে জমজমাট পিঠা উৎসব

বর্ণিল আয়োজন আর বাহারি পিঠার সমারোহে ঝিনাইদহে বসন্ত বরণ উপলক্ষে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দিনব্যাপী শহরের মর্নিংবেল চিলড্রেন একাডেমিতে এই উৎসবের আয়োজন করা হয়। সকাল থেকেই শিক্ষার্থী, অভিভাবক ও নানা শ্রেণি-পেশার মানুষ ভিড় করেন। মেলায় বিভিন্ন স্টলে ভাজাপুলি, দুধ চিতই, পানতোয়া, সন্দেশ কুলি, ভাপা, পাটিসাপটা, চিকেন মোমোসহ ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শিত হয়। সাবিনা ইয়াসমিন নামের এক অভিভাবক বলেন, ‘এমন উৎসব খুব ভালো লেগেছে।’ কলেজছাত্রী ইস্মিতা জুই বলেন, ‘এখানে এসে নানা পিঠার সাথে পরিচিত হতে পারছি।’ আয়োজক শাহিনুর আলম লিটন জানান, নতুন প্রজন্মকে পিঠার সাথে পরিচয় করিয়ে দিতে এবং ঐতিহ্য ধরে রাখতে এ আয়োজন করা হয়েছে।



কমেন্ট বক্স