শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে মতবিনিময় সভা

  • আপলোড তারিখঃ ১৭-০২-২০২৫ ইং
ঝিনাইদহে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে মতবিনিময় সভা

জাতীয় নাগরিক কমিটি ঝিনাইদহ জেলা শাখার বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে শহরের নতুন হাটখোলা এলাকায় সংগঠনটির জেলা কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা নাগরিক কমিটির প্রধান সংগঠক নাসির আল সাদী। বিশেষ অতিথি ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা তারিক রেজা। এতে আরও উপস্থিত ছিলেন জেলা নাগরিক কমিটির নেতা তারেক বাবু, আরেফিন কায়সার, আলাউদ্দিন জোয়ারদার, শাম্মী পারভিন, হাবিবুর রহমান, মুজাহিদুল ইসলাম, সাইদুর রহমান, মনির হোসেনসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ। সভায় উপস্থিত নেতারা নাগরিক অধিকার ও সামগ্রিক উন্নয়ন নিয়ে মতামত দেন এবং জাতীয় নাগরিক কমিটির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।



কমেন্ট বক্স