শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জনবল আত্তীকরণের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

  • আপলোড তারিখঃ ১৭-০২-২০২৫ ইং
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জনবল আত্তীকরণের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)-এর ঝিনাইদহ ক্যাম্পাসের জনবল আত্তীকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার দুপুরে ক্যাম্পাসের প্রধান ফটকে সংক্ষুব্ধ শিক্ষক-কর্মকর্তারা এই মানববন্ধনের আয়োজন করেন। এতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ডা. তারেক মুসা, ডা. রাকিবুল হাসান শাওন, শিক্ষার্থী মাহাদী মুরতাজা, সায়েদ মুহাইমিন, রমজান হোসেন, জাহিদ হাসান, আকরামুল ইসলাম, ইউসুফ আলী, প্রকল্প কর্মচারী সোহেল, তোফাজ্জেল হোসেন সোহাগ, ফিরোজ, আবু সাঈদ, কাওসার, ঝণ্টু মেম্বার প্রমুখ।

বক্তারা বলেন, ২০২৩ সালে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদ হিসেবে অধিভুক্ত করা হয়। পরে কলেজের জনবলকে বিশ্ববিদ্যালয়ের অনুষদের অধীনে আত্মীকরণের সুপারিশ করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এছাড়া ইউজিসি ও আন্তঃমন্ত্রণালয় বৈঠকেও আত্তীকরণের সুপারিশ করা হয়। তারপরও এ বিষয়ে কার‌্যকর পদক্ষেপ নেয়নি যবিপ্রবি কর্তৃপক্ষ। ফলে প্রতিষ্ঠানটির অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ রয়েছে, তারা মানবেতর জীবনযাপন করছেন। বক্তারা দ্রুত জনবল আত্তীকরণের দাবি জানান।



কমেন্ট বক্স