শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে মাওলানা মামুনুল হকের আগমন উপলক্ষে প্রেস ব্রিফিং

  • আপলোড তারিখঃ ১৭-০২-২০২৫ ইং
মেহেরপুরে মাওলানা মামুনুল হকের আগমন উপলক্ষে প্রেস ব্রিফিং

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের মেহেরপুর আগমন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের আয়োজনে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে খেলাফত মজলিস মেহেরপুর জেলা শাখার সভাপতি মুফতি হোসেন আহমাদ জানান, সোমবার (আজ) মেহেরপুর শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানের মফিজুর রহমান মুক্তমঞ্চে বাংলাদেশ খেলাফত আন্দোলন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে গণজমায়েত অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির মাওলানা মামুনুল হক।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মিনারুল ইসলাম, সহসভাপতি মুফতি সাদিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন প্রমুখ। ব্রিফিংয়ে আরও জানানো হয়, আজ সন্ধ্যার পর একই স্থানে গণজমায়েত অনুষ্ঠিত হবে, যেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দও সফরসঙ্গী হিসেবে উপস্থিত থাকবেন।



কমেন্ট বক্স