শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা রেলবাজার ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক সম্মিলিত কমিটি গঠন

  • আপলোড তারিখঃ ১৭-০২-২০২৫ ইং
চুয়াডাঙ্গা রেলবাজার ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক সম্মিলিত কমিটি গঠন

চুয়াডাঙ্গা রেলবাজার ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক সম্মিলিত কমিটি গঠিত হয়েছে। সর্বসম্মতিক্রমে নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক হোসেন মালিক এবং সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ। জেলা দোকান মালিক সমিতি কর্তৃক অনুমোদিত এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি আবুল হোসেন মেম্বার, সহসভাপতি আব্দুর রহমান চাঁদ ও স্বপন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অপু বিশ্বাস, টিপু মিয়া ও খোরশেদ, সাংগঠনিক সম্পাদক রাহেন শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ও রতন আলী, কোষাধ্যক্ষ খাইরুল আলম জোয়ার্দ্দার, দপ্তর সম্পাদক মুনয়ার রহমান (মনু), প্রচার সম্পাদক আশরাফ আলী, ধর্ম বিষয়ক সম্পাদক মোস্তফা, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক সাদেকুর রহমান মুন্না, ক্রীড়া সম্পাদক সোহেল, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জয় কুমার সেন।

এছাড়াও সদস্যরা হলেন- নোমান, লিটন মণ্ডল (মুদিঃ), আনিচুর রহমান আনিচ, রফিকুল ইসলাম রফি, ফেল্টু, রাব্বি, খোকন মিয়া, শরিফ, হোসেন, আব্দুর রহমান, আজাদ, জহুর মল্লিক ও হাফিজুল ইসলাম। নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অপু বিশ্বাস বলেন, ‘ফারুক-রাশেদ পরিষদের অঙ্গীকার-পুনর্বাসিত চুয়াডাঙ্গা রেলবাজার।’

কমিটির সভাপতি ফারুক হোসেন মালিক ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ বলেন, ‘আমরা চুয়াডাঙ্গা রেলবাজার ও কাঁচাবাজারের সকল ব্যবসায়ীকে একত্রিত করে রেলবাজার ব্যবসায়ী সমিতিকে একটি মডেল সমিতি হিসেবে গড়ে তুলতে চাই। এছাড়া নির্মাণাধীন ওভারপাসের কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষয়-ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করে ব্যবসায়ীদের ক্ষতির সমাধান নিশ্চিত করব।’



কমেন্ট বক্স