শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি

  • আপলোড তারিখঃ ১৭-০২-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি

চুয়াডাঙ্গা বড় বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযান পরিচালিত হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত চলা এ অভিযানে পাইকারি ও খুচরা পর্যায়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়। অভিযানকালে মূল্যতালিকা সঠিকভাবে সংরক্ষণ না করার দায়ে শেখ বারেক স্টোরের মালিক মো. আব্দুল বাসিত শেখকে ২ হাজার টাকা ও মেসার্স জে এস স্টোরের মালিক মো. সানোয়ার হোসেনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

``

এছাড়া অন্যান্য মুদি দোকান ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানগুলোও তদারকি করা হয়। ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে সার্বিক সহযোগিতা করেন মুশফিকুর রহিম (শিক্ষার্থী প্রতিনিধি), মো. রফিকুল ইসলাম (ক্যাব সদস্য) এবং জেলা পুলিশের একটি টিম। মোহাম্মদ মামুনুল হাসান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।



কমেন্ট বক্স