শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা

  • আপলোড তারিখঃ ১৭-০২-২০২৫ ইং
আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা বিএনপির ২০ ফেব্রুয়ারির সমাবেশ সফল করতে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে চারটায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান।

সভায় বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিম খান, সিনিয়র সহসভাপতি খন্দকার নাসির উদ্দিন সোহাগ, সাংগঠনিক সম্পাদক শেখ হাফিজুর রহমান হাফিজ, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মোল্লা ফয়েজ আহমেদ, বিএনপি নেতা সমসের আলী, ইউনিয়ন মহিলা দলের সভাপতি নার্গিস আক্তার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা বিপুল হোসেন দরবেশ, সদস্যসচিব মোস্তাফিজুর রহমান মুক্তার, ইউনিয়ন যুবদলের সদস্যসচিব এসএম জাভেদ লাল মিয়া, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তৌফিক আহমেদ পল্লব খান, সাধারণ সম্পাদক রহমতুল্লাহসহ ইউনিয়নের নয়টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য ফিরোজ আলম সাফা, উপজেলা যুবদলের অন্যতম সদস্য মির্জা হামিদুর রহমান শিলন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুর রহমান, মোস্তাফিজুর রহমান সোনা, বিএনপি নেতা রফু উদ্দিন, বজলুর রহমান, শেখ আব্দুল মমিন, শেখ সেলিম, বদর উদ্দিন বদে, আবু জাফর, সদর উদ্দিন মল্লিক সুদো, রিপন খান, কৃষক দলের সভাপতি সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক তোতা মিয়া, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদুল, শাহিন উদ্দিন, ইসমাইল হোসেন রোপনসহ দলীয় নেতা-কর্মীরা। আলোচনা সভাটি পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি খন্দকার নাসির উদ্দিন সোহাগ।



কমেন্ট বক্স