শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার মাধবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফের জন্মদিন পালিত

  • আপলোড তারিখঃ ১৬-০২-২০২৫ ইং
আলমডাঙ্গার মাধবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফের জন্মদিন পালিত

আলমডাঙ্গা মাধবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ জাহানের ৪৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০ টার দিকে আলমডাঙ্গা উপজেলা শিক্ষক সমিতির অফিস কক্ষে জন্মদিন পালন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক কবি হাবিবুর রহমান মজুমদার। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাস্টার।

প্রধান বক্তা ছিলেন সাহিত্য পরিষদের সহ-সভাপতি সহকারী অধ্যাপক কবি আসিফ জাহান। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সহসভাপতি সৈয়দ সাজেদুল হক মনি, যুগ্ম সম্পাদক বসিরুল আলম, কোষাধ্যক্ষ আতিক বিশ্বাস, কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজা, প্রচার সম্পাদক জাফর জুয়েল,আইসিটি সম্পাদক মীর ফাহিম ফয়সাল, উদ্ভাস সাহিত্য সংসদের সভাপতি কহন কুদ্দুস, জাসাসের সভাপতি সাহিত্যিক আনোয়ারুল ইসলাম সাগর, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক শিরন, নাছিম মিয়া। আলাউদ্দিন আহমেদ পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরি উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন গাঙচিল সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সভাপতি কবি জামিরুল ইসলাম খান ,কবি আব্দুল খালেক,মহসিনুজ্জামান চান্দ,কবি ডলিম হোসেন,কবি আব্দুল মালেক,অস্ট্রেলিয়া প্রবাসী আবুল কালাম আজাদ,শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড,মোহাম্মদ আরিফুল ইসলাম প্রমুখ।



কমেন্ট বক্স